শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি আশিক সাঈদ ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, মাস্টার্স চালুর বিষয়ে আশ্বাস সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহিনের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎয় পাঁচবিবির জাম্বুবানে আরাফাত রহমান কোকোর স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান, মনোনয়ন পেলে জয়ের আশাবাদী পার্বতীপুরে পদ্মপুকুর আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার কয়লার ধোঁয়া থেকে আধুনিক ইনডাকশন ফার্নেস…

পাঁচবিবির জাম্বুবানে আরাফাত রহমান কোকোর স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

গোলাম মর্তুজা
পাঁচবিবি উপজেলা

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের জাম্বুবান কমফোর্ট স্পোর্টিং ক্লাবের আয়োজনে জাম্বুবান মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর ফেরদৌস রাইট এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বাগতিক জামুবান ফুটবল একাদশ ও জয়পুরহাট ফুটবল একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park