মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মাহাবুর রহমান লালপুর প্রতিনিধি

নাটোরের লালপুরে বাল্যবিয়ে, যৌন হয়রানি ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ভূমিহীন সংগঠনের বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কিশোরী-কিশোর দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাইকেল র‍্যালিটি লালপুরের আড়বাব ইউনিয়নের সালামপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মিল্কিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত যায়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাল্যবিয়ে, যৌন হয়রানি ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।

এ উপলক্ষে আড়বাব ইউনিয়ন পরিষদের সামনে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান। যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক আয়েশা সোহাগী জয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিজেরা করি রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, বাগাতিপাড়া অঞ্চল সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এবং লালপুর অফিসের সংগঠক রিনা মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে মিল্কিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরী-কিশোরীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
যৌনহয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক আয়েশা সোহাগী
জয়া জানান, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধের পাশাপাশি কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park