বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন

  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোহাম্মদ সুমন হোসাইন

ধর্মীয় শিক্ষার প্রসার ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে এলেন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন। নওগাঁর ধামইরহাট উপজেলার চৌঘাট-কাজল গ্রামে অবস্থিত তালিমুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি।

সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম আবু সাঈদের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকার বর্তমান ইউপি সদস্য কামরুজ্জামান বাবুল, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ছমির উদ্দিন, কমিটির অন্যান্য সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন মাদ্রাসার উন্নয়ন ও নির্মাণকাজ এগিয়ে নিতে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

এ ধরনের সহযোগিতায় মাদ্রাসার নির্মাণকাজ আরও এগিয়ে যাবে এবং এলাকার কোমলমতি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ধর্মীয় শিক্ষার প্রসারে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park