শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় সাদা বকড়ির আনাগোনা, মুগ্ধ স্থানীয়রা কার্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ব্রাহ্মণপাড়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ মাদকমুক্ত আমড়াতলি গড়ার অঙ্গীকার, ভোটারদের দ্বারে শাহিন আহমেদ শরীফ শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

ব্রাহ্মণপাড়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

এ. কে. পলাশ, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের বাসিন্দা এবং নূরে আলম ভূঁইয়া (৪০) ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়নের বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য, এএসআই মো. নুর-আল-আহসান ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে মো. ওয়াহিদনবীর একটি ফিশারির দক্ষিণ-পশ্চিম পাড়ে অবস্থিত টিনশেড ঘর থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ মোজাম্মেল হক ভূঁইয়া ও নূরে আলম ভূঁইয়া নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোজাম্মেল হক ভূঁইয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের করা মাদক ও অন্যান্য অপরাধসংক্রান্ত মামলার তথ্য রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park