সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহে কৃষকের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২১৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে মো. মোবাশ্বের হোসেন নামে এক কৃষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভাধীন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মরত টিভি ও প্রিন্ট মিডিয়ার
সাংবাদিকদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক মো. মোবাশ্বের হোসেন। এসময় উপস্থিত ছিলেন তার ভাই সাংবাদিক জাকারিয়া হোসেন ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যাানেজিং কমিটির সভাপতি শুকুর আলীসহ শতাধিক
গ্রামবাসি।
কৃষক মো. মোবাশ্বের হোসেন জানান, আমি গ্রামের মাঠে প্রায় ২৫ বছর ধরে একটি ডিপটিউবওয়েল পরিচালনা করে আসছি। ডিপের আওতায় প্রায় ৫০০ বিঘা জমি রয়েছে। গত এক বছর আগে পার্শবর্তী শিবনগর গ্রামের নুর আলী নামে এক ব্যক্তি একই মাঠে ড্রাগন চাষ শুরু করে। সম্প্রতি তার ড্রাগন বাগানের কিছু গাছ রাতের আধারে কে বা কারা কেটে দিয়েছে। এ ঘটনার পর ওই কৃষক নুর আলী আমার ভাই মোফাজ্জেল হোসেন, আমার ছেলে শামাউল হোসেন ও আমার নামে থানায় অসত্য অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ এসে আমার ও আমার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এবং নানাভাবে হয়রানি করে যাচ্ছে। এরপর অভিযোগ বিষয়ে কোন তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের নামে অসত্য তথ্য প্রকাশ করে। এতে আমি ও আমার পরিবার একদিকে হয়রানি স্বিকার হচ্ছি, অন্যদিকে
পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।
বক্তৃতাকালে ভুক্তভোগি কৃষক মো. মোবাশ্বের হোসেন বলেন, আমি একজন কৃষক। আমি কৃষকের কষ্ট বৃঝি, আমি কৃষক হয়ে একজন কৃষকের ফসল কাটতে পারি না।
এসময় উপস্থিত গ্রামের কৃষকরা মিথ্যা তথ্য দিয়ে কৃষক হয়রানি করা নুর আলীর বিরুদ্ধে প্রসাশনিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park