সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরায় অস্ত্রগুলিসহ চার সন্ত্রাসীকে আটক করে সদর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় অস্ত্রগুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় আটককৃতদের হস্তান্তর করে সেনাবাহিনী এরআগে, সোমবার (২১ অক্টোবর) ভোররাতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার একটি বসতবাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের উত্তর পলাশপুর এলাকার মৃত নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম দোলন(৪৪), একই এলাকার মৃত আব্দুর সবুর সরদারের ছেলে আবির মন্ডল প্রিয়(২২), শ্যামনগর উপজেলার নওয়াবেকি গ্রামের মৃত. মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস(২২), একই এলাকার মৃত স্বপন রায়ের ছেলে বিশ্বজিৎ রায় (৩৭)।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মোঃ আশরাফুল হক দোলন সহ তার তিন সহযোগী খুলনায় অবস্থান করছে। তারা আগস্টে সাতক্ষীরা সদর এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগ কার্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। তাছাড়া, স্থানীয় আওয়ামীলীগ নেতার বাসভবন লুটপাট, ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর, এসপি’র সরকারী বাসভবন ভাংচুর ও পাথর নিক্ষেপ এবং সাতক্ষীরা সদর থানা ভাংচুর ও লুটকরাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত সন্ত্রাসী দলকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৮টি এ্যামোনিশন, দুইটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, একটি পাসপোর্ট, দুইটি চেক বই, ৮টি স্মার্ট ফোন, দুইটি এনালগ ফোন, ১’শ গ্রাম গাঁজা, দেশীয় মদ এক বোতলসহ নগদ ৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার হয়। আইনী প্রক্রিয়ার মাধ্যমে আটককৃতদের সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park