বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

নাটোরের বাগাতিপাড়া আমলী আদালতে মিথ্যা মামলার অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক

নাটোরের বাগাতিপাড়া আমলী আদালতে মোঃ আকাশ আলী (২৫), পিতা মোঃ আমজাদ আলী নামে একজনকে বাদী করে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার ধারাগুলোতে উল্লেখ রয়েছে ১৪৩/৩২৩/৩৬৪/৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬/১০৯/৩৪ ধারা। তবে মামলাটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বিবাদী পক্ষ থেকে অভিযোগ উঠেছে।

বিবাদী পক্ষের এক সদস্য, মুনমুন খন্দকার, জানান যে, এই মামলা সাজানো এবং উদ্দেশ্যমূলক। তিনি বলেন, “আজিজুর রহমান নামে একজন ব্যক্তি বারবার এ ধরনের মামলা দায়ের করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় পত্রিকা ও টিভিতে অভিযোগ উঠে এসেছে যে তিনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানির মাধ্যমে টাকা হাতিয়ে নেন।”

মামলার বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, আজিজুর রহমান নিজে বাদী না হয়ে অন্য কাউকে দিয়ে মামলা করিয়ে মানুষকে হয়রানি করার কাজ করেন। অভিযোগ রয়েছে, একই দিনে১২/৯/২০২৪ ইং তারিখে আরেক ব্যক্তির বিরুদ্ধে একই রকমের মিথ্যা মামলা দায়ের করেছেন তিনি। মামলাগুলোর বিবরণ প্রায় একই ধরনের এবং তাতে প্রতিটি ক্ষেত্রে হয়রানির অভিযোগ রয়েছে।

বিবাদী পক্ষের বক্তব্য অনুযায়ী, আজিজুর রহমানের এই কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, “আমরা আজিজুর রহমানের হাত থেকে মুক্তি চাই এবং তার বিচারের দাবি জানাচ্ছি। আমাদের আবেদন, এ ধরনের মিথ্যা মামলার মাধ্যমে যেন কাউকে হয়রানি না করা হয় এবং আইন যেন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।”

নাটোরের জনমনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, আইনের অপব্যবহার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park