সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ত্রিশাল দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল, সম্পাদক জিয়াউর

  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

ইকবাল হোসেন
বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ নয় বছর পর উৎসবমুখর পরিবেশে রবিবার(২৭ অক্টোবর) ত্রিশাল দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ী প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন জিয়াউল হক। তিনি পেয়েছেন ৭৪ ভোট।
এছাড়াও সহ-সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ এবং তালা প্রতীক নিয়ে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছালাউদ্দিন আহম্মদ। যুগ্ন সাধারণ সম্পাদক পদে বড়ই গাছ প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল বাশার খোকন, সাংগঠনিক সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম সারওয়ার, কোষাধ্যক্ষ পদে কলস প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আল আমিন, প্রচার সম্পাদক পদে ডাব প্রতীক নিয়ে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ এমদাদুল হক মিলন, নির্বাচিত সদস্যরা হলেন, মোঃ শরিকুল আলম, সাইফুজ্জামান সেলিম, আলাল উদ্দিন এবং মোঃ আবুল কয়েশ।
ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল-লেখক সমিতির মোট ১৬১ জন ভোটারের মধ্যে ৩৫ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য ভোট যুদ্ধে নামেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে চারজন করে প্রার্থী প্রতিযোগিতা করেন। এছাড়া অন্যান্য পদেও একাধিক প্রার্থী প্রতিযোগিতায় নামেন। সকাল আটটায় শুরু হওয়া ভোট একটানা চলে বিকাল চারটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হলে গণনা শেষে সন্ধ্যা সাতটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park