সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

তারেক রহমানের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

দলের নেতাকর্মীদের উদ্দ্যেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দলের দুঃসময়ে পাশে থেকেছেন, লড়াই সংগ্রাম অংশগ্রহণ করে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছেন, কিন্তু আমরা চাইনা ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী এইসময়ে কোনো ভুলের কারনে দল থেকে ছিটকে পড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইমেজ সংকট হয়- এমন কোনো কাজ করা যাবে না। দলের নির্দেশ মেনে চলতে হবে।

আজ বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, মাগুরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ফ্যাসিষ্ট খুনি হাসিনা ভয়ংকর পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়ে গেছে। শহীদদের আত্মত্যাগের মধ্যে দিয়ে এ দেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে তা রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারন ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

মুন্না আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। ২৪’র গণঅভ্যুত্থানের বীরযোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি করেছে অবৈধ হাসিনা সরকার, নৃশংস গণহত্যা চালিয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যায় জড়িত ও হুকুমদাতাদের সবাইকে গ্রেফতার করবে। তাদের বিচারের আওতায় নিয়ে আসবে।

ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার মানুষের জীবনের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ও মর্যাদাভিত্তিক কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্যই কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park