সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার বিচার করতে হবে: যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন :

সাম্য, মানবিক, সুন্দর ও শান্তিপ্রিয় কল্যাণকর বাংলাদেশ বিনির্মানই বিএনপির লক্ষ্য, জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, খেয়াল রাখবেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মিছিলে, সমাবেশে কোনো অনুপ্রবেশকারী কেউ যেন ঢুকতে না পারে। ফ্যাসিস্টের দোসরদের জায়গা দেওয়া যাবেনা। বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কাজ করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। তিনি নিরাপদ ও কল্যাণ রাষ্ট্র গঠনে বিরামহীন কাজ করে যাচ্ছেন। কাজ করে যাচ্ছেন কিভাবে রাষ্ট্রকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা যায়।

মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরকে ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রকে পরিণত করেছিল মৃত্যু উপত্যকায়। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে ২৪’র গণ-অভ্যুত্থানের এ রাষ্ট্রের জনগণের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট খুনি হাসিনাসহ গণহত্যার হুকুমদাতা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। তাদের বিচার নিশ্চিত করবে।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, গত ১৭ বছর সীমাহীন অত্যাচার- নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর। কিন্তু বিএনপিকে দমিয়ে রাখা যায় নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্যে থেকে বিএনপি গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে লড়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের ত্যাগ, সাহস ও অকুতোভয় সংগ্রামের ভিত্তি ভূমির উপর প্রতিষ্ঠিত ২৪’র গণঅভ্যুত্থান যে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে।

এসময় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ কুষ্টিয়া জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park