বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কাউখালীতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র জনসভা

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপি আয়োজিত তালুকদার হাটে মঙ্গলবার ১২ নভেম্বর বিকেলে এক জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য শাহ-ইমরান ফারুক, শাফিউল আজম দুলাল, বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমিক দলের দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রানা, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল্লাহ ফারাবী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সিপাই। উপস্থিত জনসাধারনের পক্ষে নেতৃত্ব দেন বিএনপি কর্মী আকছান সহ উওর শিয়ালকাঠির সাধারণ জনগন এবং ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী ফ্যাসিস সরকার বিগত ১৫ বছর সন্ত্রাস, নৈরাজ্য, হামলা মামলা দিয়ে এই এলাকার হাজার হাজার মানুষকে নির্যাতন করেছে। আজ এই জনপদ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত তাই দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণকে সাথে নিয়ে তা প্রতিষ্ঠিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park