সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিস্ফোরক মামলায় সিংহশ্রী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

মোঃ হেলাল উদ্দিন,স্টাফ রিপোর্টার:

ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

আনোয়ার পারভেজ খোকন (৫০), কাপাসিয়া উপজেলার কুরিয়াদী গ্রামের
ইয়াসিন মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কাপাসিয়া উপজেলা কমিটির সদস্য ও সিংহশ্রী ইউপি চেয়ারম্যান।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিংহশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলা আছে।

ওসি জানান, গত ১৭ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলার জুনায়েদ হোসেন লিয়ন বাদী হয়ে কাপাসিয়া থানায় আনোয়ার পারভেজ খোকনের বিরুদ্ধে মামলা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আনোয়ার পারভেজ খোকন এক স্বজন জানান, আজ সিংহশ্রী ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ হবে শুনে তিনি সেখানে গিয়েছিলেন। পরে পুলিশ এসে পরিষদ ভবনের পাশে একটি স্থান থেকে তুলে নিয়ে যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে গত ৪ আগস্ট ছাত্র-জনতাকে আক্রমণ করে, মোটরসাইকেল ও স্থায়ী স্থাপনায় অগ্নিসংযোগ করে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park