বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

তারেক রহমানের বার্তা নিয়ে ময়মনসিংহে যুবদলের সাধারণ সম্পাদক নয়ন

  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনও কাজ করা যাবে না। ফ্যাসিবাদের দোসরদের দলে জায়গা দেওয়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের সবাইকে চলতে হবে। তিনি আমাদের ঐক্যের প্রতীক।

বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, নাগরিকদের প্রতি রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে ঠিক তেমনই রাষ্ট্রের প্রতিও নাগরিকদের তেমনই দায়িত্ব রয়েছে। সেজন্য সবাইকে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে এই মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের গণসংযোগ অব্যাহত রাখতে হবে, সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে কিন্তু তার ষড়যন্ত্র থামেনি।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে মাফিয়ারানী হাসিনা দুর্নীতি, লুটপাট এবং অজস্র অনিয়মে ধ্বংস করে দিয়েছে। হাসিনার নির্দেশে ২৪’র গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট খুনি হাসিনাসহ গণহত্যার হুকুমদাতা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। তাদের বিচার নিশ্চিত করবে।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park