বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ফ্যাসিবাদহীন নিরাপদ বাংলাদেশ গড়াই তারেক রহমানের লক্ষ্য: নুরুল ইসলাম নয়ন

  • আপডেট সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতে হয়ে। সন্ত্রাসী, দূর্বৃত্ত, অন্যায়-জুলমকারী এবং ফ্যাসিস্টের দোসরদের জায়গা বিএনপি ও তার অঙ্গ- সহযোগী সংগঠনে হবে না। বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, জনগণের কল্যাণে নিবেদিত।

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, শেরপুর জেলা আয়োজিত দিক-নির্দেশনামূলক যৌথ কর্মীসভায় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

‘আমরাই গড়বো আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা এদিন অনুষ্ঠিত হয়।  

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের ভালবাসাই আমাদের শক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গণতান্ত্রিক ও কল্যাণকর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। ফ্যাসিবাদহীন নিরাপদ এবং উন্নত, সমৃদ্ধ ও প্রগতিতে অনন্য দেশ বিনির্মান করাই তাঁর লক্ষ্য।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে ফ্যাসিস্ট শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হিসেবহীন অনিয়মের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনা ২৪’র গণঅভ্যুত্থানের বীরযোদ্ধাদের নির্বাচারে হত্যা করেছে। অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনাসহ গণহত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। বিচার নিশ্চিত করবে বলে আশা করেন তিনি।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। সকলকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে আমাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে।

দীর্ঘ ১৮ বছর আমাদের কঠিন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুন ও হামলা-মামলার শিকার হয়েছে। এসকল গুম-খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের মাধ্যমেই কলংকমুক্ত হবে এই জমিন।

এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park