মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে দুদকের অভিযান।

  • আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৪২৮ বার পঠিত

মোঃ রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরে ১ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকার ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র’এ অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর স্বমন্বিত অফিস। প্রয়োজনীয় কাগজপত্র ও অভিযোগের সত্যতা যাছাইয়ে প্রাথমিক অভিযান চালানো হয়। বিষয়টি তদন্তের জন্য এ সময় প্রকল্পের বিল ভাউচার সংগ্রহ করা ও এসব বিল ভাউচারের যাচাই বাছাইয়ের মাধ্যমে পরবর্তীতে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানোর কথা জানায় দুদক কর্মকর্তারা।
অভিযানের নেতৃত্ব দেয়া মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান জানান,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়িত আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ সরকারের রাজস্ব তহবিল হতে প্রকল্পের সম্পূর্ণ ব্যয় মিটানো হবে। প্রথম বছর ব্যয়ের জন্য মাদারীপুর কেন্দ্রের বরাদ্দ প্রদান করা হয় এক কোটি ৬৭ লাখ নব্বই হাজার টাকা। এই টাকা সরকাররি ক্রয় নীতি (পিপিআর-বিধি ২০০৮) ও সকল সরকারি আর্থিক বিধি বিধান অনুসরণ না করে নগদ উত্তোলনের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ ওঠে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মোঃ ছালেহ উদ্দিন এবং একই অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ এবং হিসাবরক্ষক নাহিদা আক্তারের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাছাইয়ে প্রাথমিক অভিযান চালানো হয়।
মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান আরো জানান, প্রকল্পের উত্তোলনকৃত টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে খরচ করেছে বলেও অভিযোগ করা হয়। দুর্নীতি দমন কমিশনের দাখিলকৃত অভিযোগ পত্রে দাবি করা হয়েছে প্রকল্পের ব্যাংক হিসাব নম্বরের মে ও জুন মাসের ব্যাংক স্ট্যাটেমেন্ট দেখলেই সত্যতা পাওয়া যাবে। এছাড়াও নাম মাত্র একটি ক্রয় কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কর্মকর্তা কর্মচারিরা বিল ভাইচারে স্বাক্ষর না করলে শারিরীক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের থেকে নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটিতে দুদক অভিযান চালায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park