বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ভারতীয় নারী দালালসহ ২জনকে আটক করেছে বিজিবি

  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নারী দালালসহ ২ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা ৫টার দিকে সাতক্ষীরা ভোমরা সীমান্তে এআটকের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের অন্নদা মন্ডলের ছেলে তরুন কান্তি মন্ডল (৩২)। এবং পাচারকারী ভারতীয় নাগরিক উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের কন্যা শ্রীমতি কল্যাণী সরকার (২৫)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৪ হতে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থান হতে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে দুই জনকে আটক করে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশী নাগরিক তরুন কান্তি মন্ডল চাকুরির উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী শ্রীমতি কল্যাণী সরকারের সহায়তায় অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভোমরা লক্ষীদাড়ি এলাকায় আগমন করে।
আটককৃত ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশী করে ১টি মোবাইলফোন ও ১টি ভারতীয় আদার কার্ড পাওয়া যায়। পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও মানব পাচারকারী ভারতীয় দালালকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park