সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৫৮ বার পঠিত

গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের এক ইউপি সদস্য মামুন হাওলাদার (৫০) কে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত মামুন হাওলাদার শিয়ালকাঠী ইউনিয়নের বাসিন্দা মেহনাজ হাওলাদারের পুত্র ও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য।

সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১ টার দিকে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডের আজাহারিয়া শিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল মামুন বাড়ি থেকে বের হয়ে ভান্ডারিয়া উপজেলার লিংক সড়ক হয়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডের আজাহারিয়া মাদ্রাসার সামনে পৌছালে হঠাৎ করেই তার উপর হামলা করে দুবৃত্তরা। তার বাম পা বিচ্ছিন্ন করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park