মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভোরের পাতা সম্পাদক ড. এরতেজা গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৫৪ বার পঠিত

শুভ্র শাওন : দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে গুলশান -২ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম দায়েরকৃত প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। খিলক্ষেত থানার মামলা নং- ১৪ তাং-১০-০১-২২। ঐ মামলার এজাহারে এরতেজা ছাড়াও আসামি আরও ৩জন। আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। আজকে এরতেজাকে এবং আগে এজাহারনামীয় ২ জনকে গ্রেফতার করা হয়েছিল।
জালিয়াতি ও প্রতারণা মামলায় পিবিআই তাকে গ্রেফতার করেছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। ড. এরতেজাকে গ্রেফতারের পর ধানমন্ডিতে নেওয়া হয়েছে। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. কাজী এরতেজা একাধারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park