সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি চতুর্থ শ্রেণির ছাত্র ছোয়াদ বাবুর।

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

স্কুল থেকে বাড়ি ফিরে পড়ার টেবিলে বই খাতা রেখে বাড়ির কাউকে না জানিয়ে বের হয়ে যায় চতুর্থ শ্রেণির স্কুলছাত্র ছোয়াদ বাবু (১১)। এরপর থেকে ১২ দিন অতিবাহিত হলেও আর ঘরে ফিরেনি সে। বুকের মানিক, কলিজার ধন একমাত্র ছেলে সন্তানের খোঁজ না মেলায় শোকের মাতম চলছে পরিবারটিতে। ছেলের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী ও এলাকায় মাইকিং করেও কোন সাড়া পাচ্ছেনা তার মা-বাবা।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের শাহাজান আলীর ছেলে ছোয়াদ বাবু। সে ছাতিনালী মর্ণিংসান একাডেমির চতুর্থ শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। ছোটবেলা থেকেই ছেলে পড়াশোনায় মনোযোগী হওয়ায় তাকে নিয়ে মা বাবা দুজনেই আশায় বুক বাঁধেন। ছেলে বড় হয়ে লেখাপড়া শেষ করে মা বাবার মুখ উজ্জল করবে। তবে সে আশা যেন, এখন নিরাশা হয়ে বাসা বেঁধেছে শাহাজান-জুই চামেলী দম্পত্তির ঘরে। গেল (৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছোয়াদ বাবু। এরপর বাড়ির কাউকে না বলেই বাড়ি থেকে চলে যায় সে। পরিবারের লোকজন ভেবেছিল হয়ত বন্ধুদের সঙ্গে খেলতে বাহিরে কোথাও গেছে। এবার বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসলেও ঘরে ফিরেনি ছোয়াদ বাবু। তখন পরিবারের সদস্যরা ছোয়াদের সহপাঠী সহ বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী ও এলাকায় মাইকিং করে ছেলের সন্ধান চান তার বাবা।

এদিকে বুকের ধন ছোয়াদ বাবু ফিরে না আসায় তার মা জুই চামেলী এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। ছেলের ছবি কিংবা জামাকাপড় সবকিছু আঁকড়ে ধরেই কান্নাকাটি চলছে দিনে রাতে। আবার কখনো বা ছেলের পড়ার টেবিলে বসে ছেলের বই খাতা দেখছেন, আবার কখনো বা দেওয়ালে টানানো ছেলের ছবির দিকে তাকিয়ে অঝরে কাঁদছেন মা জুই চামেলী। ছেলে ফিরে আসবে এই আশায় ছেলে ছবি হাতে নিয়ে ঘুরে বেড়ান সবখানে।

এঘটনায় থানায় সাধারণ ডায়েরী হওয়ার পর থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় ছোয়াদ বাবুকে খোঁজাখুঁজি করছে। তাকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন পাঁচবিবি থানা পুলিশ। সব অমঙ্গল কেটে সুস্থ সবল শরীরে আবারও ঘরে ফিরবে ছোয়াদ বাবু এমনটাই প্রত্যাশা সকলের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park