বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

মহামান্য হাইকোর্টের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ঝিকরগাছায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২২২ বার পঠিত

এনামুল হক জুয়েল, ঝিকরগাছা (যশোর):

মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক সম্প্রতি এক প্রজ্ঞাপনে ৭মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ইটভাটা মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১১টার সময় স্থানীয় বি.এম হাইস্কুলের মাঠে উপজেলার ১৮টি ইটভাটার মালিক-শ্রমিকরা জড়ো হয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশের নেতৃত্ব দেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, বিশ্বাস ব্রিকসের প্রোপ্রাইটর আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক ও স্টার ব্রিকসের প্রোপ্রাইটর মোঃ আব্দুস সালাম। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন, নাভারন কুন্দিপুরের হিরা ব্রিকস, শংকরপুরের জয়েন্ট ব্রিকস, নিউ শাপলা ব্রিকস, সুপিয়া ব্রিকস, তাহের ব্রিকস, রানী ব্রিকস, কিং ব্রিকস, মজনু ব্রিকস, আর.কে ব্রিকস, নাভার ব্রিকস, সেলিম ব্রিকস, এফ.কে ব্রিকস, নিউ টাটা ব্রিকস, গোল্ড ব্রিক্সের মালিক ও সহস্রাধিক শ্রমিকবৃন্দ।

উল্লেখ্য মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ এর রীট পিটিশন নং-১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে গত ২৯/০১/২০২৫ খ্রি. তারিখে প্রদত্ত আদেশ ও ২৪/০২/২০২৫ খ্রি. তারিখের নির্দেশনায় ২৫/০২/২০২৫ইং তারিখে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বিপক্ষে বা সরকারি আইনের বিপক্ষে অবস্থান নিয়েছেন অবৈধ ইটভাটা মালিক-শ্রমিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park