সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার :
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২.৩০ এর সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এই আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিনজন শহীদ পরিবারের সদস্য ও ১২ জন আহতের মাঝে আনুষ্ঠানিকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা চেক বিতরণ করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।  

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। রাজবাড়ীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা হয়ে ভালো লেগেছে। তাদের রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানে অনেকেই আহত হয়েছেন।
তাদের মধ্যে আজ ১৪ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন তিনি।  

জেলা প্রশাসক  সুলতানা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব, জেলা সমাজসেবা অফিসার রুবাইয়াত মো. ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজমীর হোসেন বক্তব্য রাখেন।  
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য মিরাজুল মাজিদ তূর্য, হাসিবুল ইসলাম শিমুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক বিতরণের পূর্বে বিভাগীয় কমিশনার রাজবাড়ী পৌর সিটি সেন্টার, সার্কিট হাউসের নবনির্মিত গেইট উদ্বোধনসহ নারী দিবস উপলক্ষ্যে ১০ নারীকে আর্থিক সহয়াতা ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাধ্যে জার্সি বিতরণ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park