সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টাঙ্গাইলে মাটি ব্যবসায়ী বাবুল হত্যা মামলায় গ্রেফতার ৩ আসামির ২ দিনের রিমান্ড।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়ান গ্রামের মাটি ব্যবসায়ী বাবুল হত্যা মামলায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গ্রেফতারকৃতরা হলেন— এসএম হারুন (৪০), জহিরুল ইসলাম গোলাপ (৫০) ও আসাদুজ্জামান (৩৮)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানা পুলিশের একটি দল গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা সবাই সখিপুর উপজেলার কালিয়ান গ্রামের বাসিন্দা।

পরদিন সোমবার, তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রতিজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park