সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান।

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত

আরিয়ান খান স্টাফ রিপোর্টার :

রামুতে চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিডেট এর উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনের ময়লা আবর্জনা অপসারণ ও সৌন্দর্যবর্ধন কাজের জন্য ভ্যানগাড়ি (ট্রাইসাইকেল) প্রদান করেছে জাগো নারী উন্নয়ন সংস্থা। রবিবার, ১৬ মার্চ বিকালে চৌমুহনী বণিক সমিতির নেতৃবৃন্দের কাছে গাড়িটি হস্তান্তর করেন- জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা।

এসময় চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিডেট এর সভাপতি রুহুল আমিন রকি, সমিতির সহ সভাপতি আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো. শামীমুল আরশাদ, কার্যকরী সদস্য লোকমান হাকিম, এইচএম মাসুদ, আবুল কাউছার খোকন ও আজিজুল হক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সদস্য সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।

গাড়ি হস্তান্তরের আগে বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা বলেন- দীর্ঘদিন চৌমুহনী স্টেশনে কোন উন্নয়ন হয়নি। বণিক সমিতির উদ্যোগে সম্প্রতি স্টেশনে ড্রেন, নালা সংস্কার, ডাস্টবিন স্থাপন, ফুটপাতে নানান প্রজাতির ঔষধি, ফলজ-বনজ ও ফুলের গাছ সৃজন করা হয়েছে। এরফলে অবহেলিত স্টেশনটি এখন সৌন্দর্য ফিরে পেয়েছে। এতবড় কাজের জন্য চৌমুহনী বণিক সমিতির কাছে রামুবাসী কৃতজ্ঞ। আগামীতে বণিক সমিতির যে কোন উন্নয়ন কর্মকান্ডে জাগো নারী উন্নয়ন সংস্থা সার্বিক সহযোগিতা প্রদান করবে।

চৌমুহনী বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি জানিয়েছেন- চৌমুহনী স্টেশনে নিয়মিত ময়লা আবর্জনা অপসারণ করা হচ্ছে। এ কাজের জন্য জাগো নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ভ্যান গাড়ি (ট্রাইসাইকেল) দেয়া হয়েছে। এরফলে এখন ময়লা আবর্জনা আরও দ্রুত অপসারণ করা সম্ভব হবে। এ জন্য তিনি জাগো নারী উন্ন্য়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা কাছে বণিক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park