বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

নরসিংদীর পলাশে আসামী গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু।

  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১২৬ বার পঠিত

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে আসামী গ্রেপ্তার করতে গিয়ে তৌফিকুল ইসলাম (৫৩) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়,শুক্রবার ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তারের সময় শ্বাসকষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়।
পুলিশ কনস্টেবল তৌফিকুল ইসলাম নেত্রকোণার বারাহাট্টা থানা এলাকার মৃত মোঃ শহিদ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান বৃহস্পতিবার দিবাগত রাতে পলাশ থানাধীন চরসিন্দুর এলাকায় স্পেশাল-৩ রণপাহাড়া ডিউটি করছিলেন কনস্টেবল তৌফিকুল ইসলাম, রাত ৪ টা ২৫ মিনিটের দিকে এএসআই আবুল কাশেম ও তৌফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে গেলে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট দেখা দেয়,এসময় তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
পরে সকাল ১২ টা ৩০ মিনিটের দিকে পলাশ থানা চত্বরে তৌফিকুল ইসলামের জানাজা নামাজ শেষে ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সে ১ টা ৪৫ মিনিটের দিকে তার ২য় জানাজার নামাজ শেষে তৌফিকুল ইসলামের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park