মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কালিহাতীতে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭২ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি :

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে টাঙ্গাইলের কালিহাতীতে সম্মানিত শিক্ষক ও সাংবাদিকদের সম্মানে এক মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করেন প্রকৌশলী বাদলুর রহমান খান (বাদল) প্রকৌশলী বাদলুর রহমান খান (বাদল) মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি এবং জাতীয়তাবাদী দল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যুগ্ম আহ্বায়ক। এছাড়া তিনি মালয়েশিয়ার আই এইচ এম কলেজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা সমাজ ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী বাদলুর রহমান খান (বাদল) দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা দেন। ইফতারের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন মনোজ্ঞ আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তুষ্টি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park