সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত আটক

  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত

স্টক রিপোর্টার :
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত দীপক সরকারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক দীপক সরকার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে।

মদাপুরে একটি ধানের চাতালে শ্রমিকের কাজ করে সে। স্থানীয় সূত্র জানায়, শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল। এসময় দীপক শিশুটিকে কাছে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। শিশুটি চিৎকার দিলে দীপক তাকে ছেড়ে দেয়। শিশুটি ছুটে তার পরিবারকে বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা দীপক নামের ওই যুবককে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আগামীকাল রোববার তাকে আদালতে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park