মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দেবিদ্দারে ১০বছরের শিশু ধর্ষনের আসামী জয়নালকে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মোঃ আহাদ সেক

র‌্যাবের অভিযানে গ্রেফতার হল ধর্ষক মো. জয়নাল আবেদীন(৪৫)।দেবীদ্বারে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকী: এবং ৩ মাসেও অভিযুক্ত ধর্ষক আটক না হওয়ার ঘটনায় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের দৃষ্টি হয়

তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান সনাক্ত করে রোববার (২৩ মার্চ) বেলা ১টায় র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডারের নেতৃত্বে এবং মামলা তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের সহযোগীতায় এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামের ইকবাল হোসেনের পোল্ট্রি ফার্ম থেকে জয়নাল আবেদীনকে আটক করা হয়।

ধর্ষক মো. জয়নাল আবেদীন উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র অটো চালক। সে ৫ সন্তানের জনক। অপর দিকে ধর্ষিতার পরিবারের বাবা দিনমজুর আর মা ভিক্ষুক।

উল্লেখ্য গত ১১ জানুয়ারী সন্ধ্যার পর বাড়ির পাশের পুকুর ঘাটে হাত-মুখ ধুয়ে শিশু(১০)টি ঘরে ফেরার পথে, পাশের ঘরে চাচা মো. জয়নাল আবেদীন(৪৫) মুখ চেপে তাকে পুকুর পাড়ের ঝোপের কাছে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ঘরে আসার পর তার মা’ পরনের প্যান্ট রক্তে ভেজা দেখে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বর্ননা দেয়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় দ্রুত তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কুমেক হাসপাতালে দেড় মাস চিকিৎসা দেয়ার পর ওখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (পিজি) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় ১৫ দিন চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে আসলেও এখনো সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠেনি। এরই মধ্যে মামলার বাদী মো. জালাল হোসেনকে মামলা তুলে নিতে গ্রামের মাতব্বর জাহাঙ্গীর, রফিক, কবির, নাছির, মাহবুবের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল হুমকি দিয়ে আসছিল।

এব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ভিক্টিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন এবং ২২ ধারায় আদালতে জবানবন্দী রেকর্ড সম্পন্ন হলেও আসামী পলাতক ছিল। আজ র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডারের নেতৃত্বে এবং দেবীদ্বার থানা পুলিশের সহযোগীতায় উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামের ইকবাল হোসেনের পোল্ট্রি ফার্ম থেকে তাকে আটক করে। ঘটনার পর থেকে জয়নাল আবেদীন আত্মগোপনে থেকে ওই গ্রামের পোল্ট্রিফার্মে কর্মরত ছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park