সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বনশ্রীতে নারী সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় জিশানসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে হেনস্তা ও তাঁর ছোটভাইকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, বুধবার রাতের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যেম ব্যাপক আলোচিত হয়। এরপর র‍্যাব-৩ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরে রামপুরা থানায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার র‍্যাবের গোয়েন্দা শাখা কাজ শুরু করে। পরে প্রযুক্তি সহায়তায় মামলার প্রধান আসামি সোয়েব রহমান জিশানকে (২৫) রাজধানীর মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যে বেইলি রোড থেকে অপর আসামি মো. রাইসুল ইসলামকে (২১) ও গেন্ডারিয়া থেকে মো. কাউসার হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রামপুরা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, বুধবার রাত ৯টার দিকে বনশ্রীর একটি দোকানে জুস খেতে যান ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সাংবাদিক রাফিয়া তামান্না। সঙ্গে ছিলেন তাঁর ছোট ভাই রিশাদ এবং ডেইলি স্টারের সংবাদিক মাশফিক। এ সময় এলাকার কয়েকজন বখাটে ছেলে রাফিয়াকে ইভটিজিং ও হেনস্তা করে। এর প্রতিবাদ করায় বখাটেরা রাফিয়ার ছোট ভাইকে মারধর করে। ভাইকে বাঁচাতে গেলে হামলা হয় তামান্নার ওপরও। এ সময় সাংবাদিক পরিচয় পেয়ে হুমকিও দেয় বখাটেরা।

এ ঘটনায় সোয়েব রহমান জিশানের (২৫) নামে একজনসহ অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন রাফিয়া তামান্না। রাতেই রামপুরা থানায় মামলাটি হয় বলেও জানান আতাউর রহমান আকন্দ।

রাফিয়া তামান্না সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘আমার নিজের বাসার সামনেই নিরাপদ নই! আমাকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আমার ভাইকে মারধর করা হলো, আমাকেও লাঞ্ছিত করা হলো। অথচ আশেপাশের কেউ এগিয়ে এলো না।’

তিনি আরও লেখেন, ‘আমার চুল টেনে ধরে আমাকে হ্যাচকা টান দেওয়া হলো, বুকে আঘাত করা হলো, লাথি মারা হলো। চারপাশের সবাই দাঁড়িয়ে দেখছিল, কেউ কিছু বলেনি। একজন সাংবাদিক হয়েও যদি আমি এরকম হামলার শিকার হই, তাহলে সাধারণ নারীদের নিরাপত্তার কী অবস্থা?’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park