বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি :

টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারী একটি ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে শফিউল্লাহ মিয়া (৪৭) নামের এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া উপজেলার মৌলভীপাড়া গ্রামের প্রয়াত হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা টিমের পিসি (প্লাটুন কমান্ডার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোয়েব আহমেদ জানান, ঈদ উপলক্ষে ছুটি কাটাতে তিনি নিজ গ্রামে এসেছিলেন। ভোরে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হলে উপজেলা হাসপাতালের সামনে পৌঁছালে একটি মাটি পরিবহনকারী ড্রাম ট্রাক তাকে চাপা দেয় এবং একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবার, এলাকাবাসী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park