
বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলায় গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপির সদিচ্ছায় ও আন্তরিক প্রচেষ্টায় গ্রামীণ জনপদ উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী ‘কাবিখা’ ও কাজের বিনিময়ে টাকা ‘কাবিটা’ টেস্ট রিলিফ ‘টিআর’ও ৪০দিনের কর্মসৃজন কর্মসূচী এবং প্রকল্পের মাধ্যমে বর্তমানে সন্তোষজনক জনমুখী কাজের ব্যাপ্তি বর্ধনে অগ্রণী ভূমিকা পালন করেছে।
সরেজমিনে বিভিন্ন ইউনিয়নে প্রকল্প এলাকায় ঘুরে দেখা গেছে উন্নয়নের চিত্র, দ্রুতগতিতে এগোচ্ছে গ্রামীণ উন্নয়নের কাজ।
যার ফলে বদলে যেতে শুরু করেছে এলাকাবাসীর জীবন-জীবিকার মান। যেখানে পা বাড়ানোই ছিল দুঃস্বপ্ন,সেখানে আবারো ছুটে চলছে ভ্যানসহ ছোট ছোট সব ধরনের যানবাহন। যাতায়াতে এসেছে পরিবর্তন। অন্যদিকে,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে হাজারো মানুষের দুঃখ লাঘব ও অর্থনৈতিক উন্নতি সাধনে সেতু-কালভার্ট নির্মাণও সংস্কার হওয়ায় মানুষের জীবনমান উন্নয়নও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি চিত্র ও পাল্টে গেছে এলাকার। গ্রামীণ এসব কাঁচা রাস্তা সংস্কারের ফলে এলাকার স্কুল-কলেজ গামী হাজার হাজার ছাত্রছাত্রী আর এলাকার বয়োস্ক বৃদ্ধ রোগীরা যেন হাফ ছেড়ে বেঁচেছেন। এলাকাবাসীরা জানান, জনস্বার্থে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, রাস্তাঘাট, সেতু- কালভার্টসহ স্থাপনে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সকলের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। এলাকার ছেলে-মেয়েদের স্কুলে যাতায়াতও নিশ্চিত হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা-৩ আসনের সাংসদ এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি’ বলেন,৩১,গাইবান্ধা-৩,(পলাশবাড়ী ও সাদুল্লাপুর) নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে গ্রামগুলোর চেহারা অনেকটাই বদলে যাবে। বিশেষ করে সড়ক নির্মাণ ও উন্নয়ন, ব্রিজ-কালভার্ট স্থাপনে পল্লী অঞ্চলের মানুষের কর্মকান্ডে বাড়তি গতি আসবে।
সেই সাথে দেশে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোওয়া কামনা করেন এবং আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান স্মৃতি এমপি।