
মোহাম্মদ আবুল হাশেম লামা বান্দরবান প্রতিনিধি :
আলীকদম উপজেলায় ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) ইউবিএম ইটভাটায় উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করে। এ সময় ফায়ার সার্ভিসের পানি ছিটিয়ে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয়।
অভিযানটি পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মুমিন। তিনি বলেন, পরিবেশ আইন ও ইটভাটা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে ইটভাটার মালিককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, অভিযানের পর ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার চুল্লিতে পানি ছিটিয়ে সম্পূর্ণভাবে এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী, ইটভাটাগুলোকে পরিবেশসম্মত ও নিয়ম মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রকার অনিয়ম বা পরিবেশ দূষণ করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সতর্ক করেছে।