বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে হীরার নাকফুল আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত

শাহেদ আহমেদ, সাতক্ষীরা :

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক, বিএ ৬৩৮০ লেপ্টেনেল কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ  বিজিবি 
প্রায় ২২ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৯০ টি হীরার নাকফুল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধীনস্ত ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২-৬-এস হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে হীরার গহনা ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে।

এ সময় ১জন চোরাকারবারী পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ১টি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া প্যাকেট এর মধ্য হতে ৯০ টি হীরার নাকফুল আটক করে। বর্ণিত অভিযানে আটককৃত ৯০ টি হীরার নাকফুলের সর্বমোট মূল্য বাইশ লক্ষ নব্বই হাজার টাকা।

আটককৃত হীরার নাকফুল যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park