সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বড়াইগ্রামে সংবাদ সম্মেলনে সানাউল্লাহ নূর বাবুর স্ত্রী’র দাবি দলীয় কিছু নেতার কারণে বাবু হত্যার বিচার অসম্পূর্ণ রয়ে গেছে।

  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

স্টাফ রিপোর্ট: উমর ফারুক :

বড়াইগ্রামে বিএনপির কিছু বড় পদধারী এবং স্থানীয় নেতাদের কারণেই সানাউল্লাহ নূর বাবু’র
খুনীদের বিচার বাধাগ্রস্থ হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন তার সহধর্মিণী বিএনপি নেত্রী
মহুয়া নুর কচি। তিনি দাবি করেন, আওয়ামীলীগের যেসব নেতারা দিনের বেলায় শ’ শ’
মানুষের সামনে বাবুকে পিটিয়ে হত্যা করেছে, বিএনপির এসব পদধারী নেতারা ৫ আগষ্টের পরে তাদেরকে প্রকাশ্যে প্রশ্রয় দিচ্ছেন। এমনকি তারা আসামীদের সাথে
যোগসাজশ করে মামলাকে ভিন্ন খাতে নেয়ারও চেষ্টা করছেন।
তিনি বুধবার সন্ত্রাসী হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও
বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নুর বাবুর খুনীদের বিচারের দাবিতে
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে এসব দাবি করেন। এ সময় তিনি
বাবু হত্যা মামলা দ্রুত সম্পন্ন করাসহ খুনীদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে এবং
যেসব বিএনপি নেতা আসামীদের প্রশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক
ব্যবস্থা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সানাউল্লাহ নুর বাবুর মেঝো মেয়ে সাদিয়া নূর
পরমা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ও বিএনপি
নেতা আতিকুর রহমান টিপু বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে মহুয়া নুর কচি আরো বলেন, বাবুকে হত্যার পর দেশনেত্রী খালেদা জিয়া
নিজে বনপাড়ায় এসে খুনীদের বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু
বর্তমানে জেলা-উপজেলায় সব মঞ্চেই বাবু হত্যার কথা বলা হয়। বাবুর মৃত্যুর পর আমরা
অসহায় হয়ে পড়েছি। কিন্তু নেতারা কেউই আমাদের খোঁজ রাখেন না। ৫ আগষ্টের পরও
তারা কেউ খোঁজ নেননি, এমনকি দলীয়ভাবে একটি স্মরণসভাও করেনি নেতারা।
প্রসঙ্গত, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে দলীয় কর্মসূচি পালন কালে পৌর
বিএনপির সভাপতি ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে
পিটিয়ে হত্যা করে আওয়ামীলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় বনপাড়া পৌর
আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কেএম জাকির হোসেনকে প্রধান
আসামী করে থানায় মামলা দায়ের করেন বাবুর স্ত্রী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park