সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লামায় বন্য হাতির আক্রমণে নারী শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে জান্নাত আরা বেগম ঝর্ণা (৩৭) নামে এক বিধবা নারী শ্রমিক নিহত হয়েছেন ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইউনিয়নের চাক কাটা বোয়ালের আগা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জান্নাত আরা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ধুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শফি আলমের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,জান্নাত আরা সেদিন শ্রমিকদের জন্য পানি ও নাস্তা নিয়ে রাস্তার কাজে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বন থেকে বেরিয়ে আসা একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। আশপাশে থাকা অন্যান্য নারী শ্রমিকরা চিৎকার করলেও হাতিটিকে প্রতিহত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ক্ষতিগ্রস্ত পরিবার চাইলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park