মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাংশায় আইন-শৃঙ্খলা কমিটিসহ পৃথক ৩টি সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ জাহিদুর রহিম মোল্লা :

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ পৃথক ৩টি সভা বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময় ধরে পর্যায়ক্রমে উপজেলা মাসিক সমন্বয় সভা, উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে পাংশার এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মো. ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন খান, মৌরাট ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামানিক, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, মাছপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন মোল্লা, পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বাকি বিল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
(ক্যাপশন : পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন)

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park