মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি :

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) লিগ্যাল এইড কমিটি লামা চৌকি আদালত’র আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এডভোকেট মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ। তিনি বলেন, সরকার অস্বচ্ছল মানুষদেরকে আইনি সহায়তা দিতে জাতীয় আইনগত সহায়তা আইন করেছেন। ধাপে ধাপে বিভিন্ন কার্যকর ব্যবস্থা নিয়েছে। স্থানীয় পর্যায়ে লামায় একটি কার্যালয় নির্ধারণ করে কমিটির সদস্যদের নিয়ে একজন লিগ্যাল এইড অফিসার দায়িত্ব পালন করলে এর সুফল আসবে।

তিনি আরও বলেন, জনসংখ্যাসহ সার্বিক বিবেচনায় লামার গুরুত্ব অনেক। এখানে সিভিল কোর্ট স্থাপন প্রয়োজন। সেই সাথে সেবাপ্রার্থীদের সুবিধার্থে আলীকদম উপজেলাকে লামা কোর্টের অন্তর্ভুক্তিকরণ করা যেতে পারে। তাহলে সুদূর বান্দরবান জেলা শহরে গিয়ে ভোগান্তি পোহাতে হবে না।

লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, জাতীয় আইনগত সহায়তা আইনের মাধ্যমে মানবাধিকার, ন্যয় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সুখী সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব। এইসব মৌলিক চাহিদাগুলোর আইনগত নিশ্চয়তা দিতে সারা দেশে প্রায় ১১ লাখ মানুষকে লিগ্যাল এইড সাপোর্ট দিয়েছে। এই কর্মকান্ডকে তরান্বিত করতে পারলে মামলার ঝট কমবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে ছিলেন, লামা সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন, সিনিয়র আইনজীবী সাদেকুল মাওলা, তথ্য অফিসার রাশেদুল হক, লামা থানা অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, একতা এনজেড সমিতির নির্বাহী পরিচালক নারী নেত্রী আনোয়ারা বেগম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park