মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পার্বতীপুরে মহান মে দিবস পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

দিনাজপুরের পার্বতীপুরে মহান মে দিবস উপলক্ষে নানান আঙিকেই শ্রমিকরা দিবসটি পালন করছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।’ এটাই লক্ষ্য রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতায় পার্বতীপুরে ১লা মে’ দিবস ২০২৫ পালিত হয়েছে। জানা গেছে, বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক এই দিনকে কেন্দ্র করে পার্বতীপুরের বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা সহ মধ্যাহ্ন ভোজের আয়োজনের মধ্যে দিয়ে এ দিবস পালিত হয়েছে।
এতে অংশগ্রহণ করে দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ, রাজমিস্ত্রী জাগরণ সংঘ, পার্বতীপুর জাতীয়তাবাদী হকার্স দল, রংপুর বিভাগীয় ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন সহ আরও বেশ কয়েকটি সংগঠন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা এ, জেড, এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান (সিয়াম), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি প্রিন্স, রংপুর বিভাগীয় ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু) ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, কার্যকরী কমিটির সভাপতি মিজানুর রহমান, রাজমিস্ত্রী জাগরণ সংঘের সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন বাবু প্রমূখ । এদিকে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ পার্বতীপুর শাখা তাদের র‍্যালী ও আলোচনা সভায় তাদের দাবির কথা তুলে ধরেন, যেমন ঝুঁকি ভাতা, সরকার ঘোষিত  সকল ছুটি, নির্দিষ্ট কর্মঘন্টা বাস্তবায়ন, অতিরিক্ত কর্ম ঘন্টার জন্য ওভারটাইম সহ ১২ দফার কথা জানান। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park