সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ জাহিদুর রহিম মোল্লা :

সোমবার (৫ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

সংস্থাপন মন্ত্রণালয়ের পরিবর্তে সরাসরি বিচার বিভাগের অধীনে অন্তর্ভুক্তির দাবিতে রাজবাড়ীতে কর্মবিরতি পালন করেছেন জেলা বিচার বিভাগীয় কর্মচারীরা।

কর্মসূচিতে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বিচার বিভাগে দায়িত্ব পালন করলেও নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রম এখনো পরিচালিত হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে। এতে তারা বিচার বিভাগের প্রকৃত অংশীদার হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না।

তাদের অভিযোগ, আমরা বিচার বিভাগে কাজ করি, অথচ আমাদের নিয়ন্ত্রণ করছে সংস্থাপন মন্ত্রণালয় এটি একটি বড় বৈষম্য। আমরা আর সৎ মায়ের সন্তান হয়ে থাকতে চাই না। আমাদের একটাই দাবি বিচার বিভাগে পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তি।

তারা আরও বলেন, সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং ৭ম থেকে ১২তম গ্রেডে অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি।

এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি সৈয়দ আলী আক্কাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তমাল, সহসভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলু সরদার, প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, আব্দুল আলিম, নাজির তোফাজ্জেল হোসেন, শামীম আশরাফ, আলামিন হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park