বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

মানবাধিকারের পথেই সাহসের ইতিহাস গড়বে নির্ভয়া বাংলাদেশ : আব্দুল্লাহ আল নোমান।

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩০ বার পঠিত

আ স ম আবু তালেব,
নিজস্ব প্রতিনিধি:-

বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে দিন দিন সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে ‘নির্ভয়া বাংলাদেশ।’এটি একটি জাতীয় মানবাধিকার সংগঠন, যা দেশের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা, বিচারহীনতার বিরুদ্ধে সচেতনতা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে নিরন্তরভাবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান একান্ত সাক্ষাৎকারে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার নিজস্ব প্রতিবেদক আ স ম আবু তালেবকে জানান, “নির্ভয়া বাংলাদেশ” কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই সংগঠনের মূল ভিত্তি হচ্ছে ভয় মুক্ত সমাজ গঠন, যেখানে নারী, শিশু ও সংখ্যালঘু কেউ অবহেলিত বা নির্যাতিত হবে না। আমরা একটি সাহসী, মানবিক ও সুবিচারভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।”

মানবাধিকার সংগঠন হিসেবে নির্ভয়া বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে নারী, শিশু ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা, ধর্ষণ, যৌন হয়রানি, গার্হস্থ্য সহিংসতা ও মানবপাচার প্রতিরোধ, বিচারহীনতার সংস্কৃতি ভাঙা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা, গুম, খুন, পুলিশের হয়রানি, মিথ্যা মামলার বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়ানো, বিচারপ্রার্থী জনগণকে বিনামূল্যে আইনি সহায়তা ও পরামর্শ প্রদান।

নির্ভয়া বাংলাদেশের প্রধান কার্যক্রম ও পরিকল্পনা হচ্ছে,

১. মানবাধিকার সুরক্ষা ও আইনি সহায়তা:

দেশব্যাপী ‘মানবাধিকার সেল’ গঠন করে জেলা ও বিভাগীয় পর্যায়ে শক্তিশালী কাঠামো গড়ে তুলছে নির্ভয়া। পাশাপাশি থাকবে ২৪ ঘণ্টার হেল্পলাইন ও অনলাইন অভিযোগ ব্যবস্থা। আইনজীবী, মানবাধিকারকর্মী ও মনোবিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত ‘সহায়তা কমিটি’ থেকে ভিকটিমরা পাবেন জরুরি সহায়তা। প্রতি মাসে নির্ধারিত এলাকায় আয়োজন করা হবে ‘আইনি সহায়তা ক্যাম্প’।

২. নারী ও শিশু সুরক্ষা আন্দোলন:

‘নিরাপদ নারী, নির্ভয়া দেশ’—এই প্রতিপাদ্যে দেশব্যাপী সচেতনতা কর্মসূচি চালাবে নির্ভয়া বাংলাদেশ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জেন্ডার ও মানবাধিকার শিক্ষাভিত্তিক ক্লাস ও সেমিনার, ইভটিজিং বিরোধী মোবাইল ইউনিট, এবং তরুণদের অংশগ্রহণে অধিকার র‌্যালি ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন থাকবে নিয়মিত।

৩. সামাজিক সচেতনতা ও প্রচার:

‘আমার কণ্ঠ আমার শক্তি’ নামের ভিডিও সিরিজে নির্যাতনের শিকার মানুষদের জীবনের বাস্তব গল্প তুলে ধরা হবে। একই সঙ্গে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে মানবাধিকারভিত্তিক টকশো, ডকুমেন্টারি ও সচেতনতামূলক PSA।

৪. তথ্যভিত্তিক গবেষণা ও প্রতিবেদন:

নির্ভয়া বাংলাদেশ প্রতিবছর ‘বাংলাদেশ মানবাধিকার চিত্র’ নামে জাতীয় ও অঞ্চলভিত্তিক রিপোর্ট প্রকাশ করবে, যেখানে ধর্ষণ, গার্হস্থ্য সহিংসতা, শিশু নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যার তথ্য ও বিশ্লেষণ থাকবে। গঠিত হবে একটি স্বতন্ত্র ‘মানবাধিকার গবেষণা ফোরাম’।

৫. ‘নির্ভয়া নিউজ পোর্টাল’ চালু:

www.nirbhayabd.news – এই অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে অনুসন্ধানী প্রতিবেদন, মানবাধিকার সংক্রান্ত সংবাদ, এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর। এ প্ল্যাটফর্ম হবে জনগণের জন্য তথ্য, সহায়তা ও প্রতিবাদের এক শক্তিশালী মাধ্যম।

৬. জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারিত্ব:

জাতিসংঘ মানবাধিকার সংস্থা, জাতীয় মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, আইন সহায়তামূলক সংস্থা এবং অন্যান্য জাতীয়-আন্তর্জাতিক এনজিওদের সঙ্গে যৌথভাবে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিচ্ছে নির্ভয়া। এতে করে সংগঠনের পরিধি ও প্রভাব দুই-ই বাড়বে।

আব্দুল্লাহ আল নোমান আরো জানান, “নির্ভয়া বাংলাদেশ ভয়হীন ভবিষ্যতের জন্য কাজ করছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ চুপ থাকবে না, কেউ হারিয়ে যাবে না, কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। মানুষের জন্য, মানবাধিকারের জন্য নির্ভয়া থাকবে প্রথম সারিতে ইনশাআল্লাহ।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park