বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল

  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)

ফরিদপুরের সালথায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দল।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের বাইপাস সড়ক থেকে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লাভ চত্তরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সহসভাপতি সোহরাব মোল্লা ও আতিকুর সরদার, সাধারণ সম্পাদক মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আকুব্বর মাতুব্বর, শ্রমিক দল নেতা বালাম হোসেন, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস এবং ভাওয়াল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ইউসুফ মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড, সহিংসতা, গাড়ি ভাঙচুর এবং সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার প্রতিবাদে তাঁরা এ মিছিল ও সমাবেশ করেছেন। তাঁরা বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো অপশক্তি মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকলে তার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হবে। দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। একই সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস-আদালত কিংবা সাধারণ মানুষের সম্পদের ক্ষতি না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা দলের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park