সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব-১০ কর্তৃক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আলোচিত বাসের ছাঁদ উড়ে যাওয়ার পরেও বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাওয়া চালক গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গত ১৭/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ২০.৫০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানাধীন দোগাছি নামক স্থানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মাওয়াগামী লেনে মহাসড়কের উপর বরিশাল এক্সপ্রেস বাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ এর অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে বাস চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একইগামী লেনের সামনে থাকা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যানের সাথে সজোরে পার্শ্ব সংঘর্ষে বাসের ছাদের অংশ বিশেষ রাস্তায় পড়ে যায়। উক্ত বাসটির অজ্ঞাতনামা চালক দুর্ঘটনা সংঘটনের পর ছাদ খোলা অবস্থায় ঘটনাস্থল থেকে বাসটি আরও বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ভাবে চালিয়ে যাওয়ার সময় মাওয়ামুখী একটি প্রাইভেটকার যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-৪৭-৩০৬৬ এর পিছন দিক থেকে ধাক্কা দিলে পিছনের বনাট ক্ষতিগ্রস্থ হয় এবং বাসটির চালক ওই অবস্থায় ঝুকিপূর্ণ ভাবে বাসটি অনুমান ৩/৪ কি.মি. চালিয়ে কুমারভোগ সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে মাওয়া-লৌহজং সড়কের উপর বাসটি রেখে অজ্ঞাতনামা চালক পালিয়ে যায়। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। পরবর্তীতে হাসাড়া হাইওয়ে থানা, মুন্সীগঞ্জ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাসটি জব্দ করেন এবং হাসাড়া হাইওয়ে থানার এএসআই (নিঃ) আতিউর রহমান বাদী হয়ে শ্রীনগর থানা, মুন্সীগঞ্জে এজাহার দাখিল করলে মামলা নং- ২৬, তারিখ- ১৮/০৪/২০২৫ খ্রি., ধারা- ৯৮/৯৯/১০৫ সড়ক পরিবহন আইন, ২০১৮ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত বাস চালককে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত বাস চালককে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গত ০৬/০৫/২০২৫ তারিখ ২০.৪০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা হতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত বাস চালক মো. শহিদুল শেখ (৩০), পিতা- ফজলু শেখ, সাং- গয়লাকান্দি, থানা- মোকসেদপুর, জেলা- গোপালগঞ্জ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাস চালক দুর্ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত বাস চালক মো. শহিদুল শেখ রাজধানীর সায়দাবাদ থেকে গত ১৭/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ৮.০০ ঘটিকার সময় অনুমান ৬০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে বরিশাল এক্সপ্রেস বাস ছেড়ে দেয়। ঘন্টা খানেক পর বাসটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে তেমন কোন ক্ষয়ক্ষতি হয় না কিন্তু তার ২ মিনিট পর কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়, তখন বাসের ছাদ উড়ে যায়। কয়েকজন আহত হওয়ার পরও চালক বাসটি না থামিয়ে সেই অবস্থায় বাস চালিয়ে প্রায় ৩/৪ কি.মি. যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় বাস থামাতে বাধ্য হয় চালক। বাস থামিয়েই চালক পালিয়ে যায়।

গ্রেফতারকৃত বাস চালককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park