
নুর আলম
চীফ রিপোর্টারঃ
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার ও নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে ফলন বৃদ্ধি করার লক্ষ্যে শরীয়তপুর জাজিরা উপজেলায় ২৬৪৫ জন কৃষকের মাঝে সার ও উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে বিতরণ করা সার ও বীজের মধ্যে রয়েছে উফশী জাতের সরিষা, খেসারি, মুগ পেঁয়াজ, মসুর, সয়াবিন, সূর্যমুখী, গম ও ভুট্টার বীজ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে জাজিরা উপজেলা পরিষদ ভবনে উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস আয়োজিত সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাণী বিশ্বাস, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামিলীগ সভাপতি জিএম নুরুল হক সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন।
সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সরকারের কৃষি বান্ধব উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কৃষি বিভাগের প্রশংসা করে কৃষকদের অধিকার পরিমাণ ফসল ফলানে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান।