সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁও আদালত পাড়ায় আইনজীবীদের উপর হামলা: সভাপতি মোঃ জয়নাল আবেদীন আহত।

  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা সদরের আদালত পাড়ায় এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে হরিপুর উপজেলা থেকে আগত বহিরাগত একদল লোকের আকস্মিক হামলা। বৃহস্পতিবার (৮ মে) সকালে আদালত পাড়ার আইনজীবী সমিতির সামনে এ হামলার ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আদালত চত্বরে স্বাভাবিক কাজকর্ম চলছিল। ঠিক সেই সময় হরিপুর উপজেলা থেকে আসা বহিরাগতদের একটি দল আইনজীবী সমিতির ভবনের সামনে এসে অতর্কিতে আইনজীবীদের উপর হামলা চালায়। এতে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোঃ জয়নাল আবেদীন আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আহতের সহকর্মীরা জানিয়েছেন, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে। হামলাকারীরা কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়, ফলে তাদের কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চলছে।

ঠাকুরগাঁও প্রশাসন এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করতে পারলেও হামলাকারীদের শনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।

এদিকে জেলা আইনজীবী সমিতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ ধরনের হামলা সাধারণ মানুষের মাঝে নানান প্রক্রিয়া দেখা দিয়েছে এবং আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ভাবছেন বিজ্ঞ মহল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনো লিখিত মামলা দায়ের করা হয়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে আদালত পাড়ায় আইনজীবীদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park