সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দাউদকান্দিতে অবৈধ ভাবে মাটি উত্তলনের জন্য এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল ঘোষণা করেন সহকারী কমিশনার ভূমি।

  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

জসিম মোল্লাঃ
নিজস্ব প্রতিবেদক দাউদকান্দিঃ

অবৈধভাবে মাটি উত্তোলনের জন্য দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা সহ অনাদায়ে ১৫ দিনের জেল ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম।

দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী গ্রামে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলনের ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে এক ব্যক্তিকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেল ৪টায় এ অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়,
দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি ও খাসজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল।

এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়।
অভিযানের সময় মূল হোতা ডালিম তালুকদার ও কামাল তালুকদার পালিয়ে গেলেও ভেকু চালকসহ একটি ভেকু মেশিন আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে রায় ঘোষণা করা হয়।
আটককৃত ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ও খনিজ সম্পদ উত্তোলন আইন লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

অভিযানে ব্যবহৃত ভেকু মেশিনটি বিটেশ্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের জিম্মায় রাখা হয়েছে। দণ্ডিত ব্যক্তি নির্ধারিত ব্যাংকে জরিমানার টাকা জমা দিয়ে রশিদ দেখালে মেশিন ও ব্যক্তিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান ইসলাম বলেন, “সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।”স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে কৃষিজমি ও পরিবেশ রক্ষা সম্ভব হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park