সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে ০৬ (ছয়) জন ডাকাত গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২০০ বার পঠিত

ফারুক আহমেদ
বিশেষ প্রতিনিধি

অদ্য ১১/০৫/২০২৫ খ্রিঃ রাত ০২.৪৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পিছনে কয়েক জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা মোঃ জিয়াউল হক এর দিক নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)/মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পিছনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১। মোঃ নাজিম উদ্দিন (২৭) পিতা- ইউনুস মিয়া, মাতা- নাজমা বেগম, সাং-আইটপাড়া, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-কাস্তরাইল, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। কাউসার আহমদ (৩০) পিতা- শাহজান মিয়া, মাতা- রাহেলা বেগম, সাং-পাঠানটুলা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। রাজু মিয়া (২১) পিতা- শামীম মিয়া, মাতা- বিলকিস বেগম, সাং-হরিপুর, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-কুমারপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। শুভ আহমদ (২৬) পিতা- হোসেন মিয়া, মাতা-রোশনা বেগম, সাং-সিলাম, মাঝপাড়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৫। স্বপন আহমদ (২৫) পিতা- কালাই মিয়া, মাতা-শেলী বেগম, সাং-বেতের বাজার ,থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৬। সাগর মিয়া (৩০) পিতা- আব্দুস সালাম, মাতা-নূর জাহান বেগম, সাং-বাজিতপুর, নান্দিনা, থানা-বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে-কুমারপাড়া, মইন মিয়ার কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেটদের‘কে আটক করতে সক্ষম হন এবং অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। অতঃপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত হতে ০৪ (চার) টি ধারালো চাকু, ০১টি ধারালো রামদা ও ০১টি ধারালো লম্বা ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park