বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা কার্যালয় দখলে নিয়েছে ‘জুলাই যোদ্ধারা’।

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা কার্যালয় দখলে নিয়েছে রাজনৈতিকভাবে নবগঠিত ও আত্মপ্রকাশকারী সংগঠন ‘জুলাই যোদ্ধারা’। গতকাল বুধবার (১৪ মে) সকালে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দলীয় এই কার্যালয়টিতে হঠাৎ করেই অভিযান চালিয়ে জায়গাটি নিজেদের দখলে নেয় সংগঠনটি।

সকাল দিকে ‘জুলাই যোদ্ধারা’ সংগঠনের অন্তত ৪০-৫০ জন সদস্য একটি মিছিলসহকারে কার্যালয়ের সামনে উপস্থিত হয়। এরপর তাঁরা আওয়ামী লীগের নামফলক সরিয়ে সেখানে নিজেদের ব্যানার এবং পতাকা উত্তোলন করে। দখলের সময় কার্যালয়ে কোন ধরনের প্রতিরোধ দেখা যায়নি।

সংগঠনের নেতারা দাবি করেছেন, তারা “স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার” লক্ষ্যে কাজ করছে এবং বর্তমান রাজনীতির “একতরফা দখলদারিত্বের বিরুদ্ধে” তাদের এই পদক্ষেপ একটি প্রতীকী প্রতিবাদ। সংগঠনের পক্ষ থেকে নেতা বলেন, “আওয়ামী লীগ আজ গণবিচ্ছিন্ন ও নিষিদ্ধ সংগঠন। জনগণের পক্ষ থেকে এই কার্যালয়টি পুনরুদ্ধার করা হয়েছে।”

‘জুলাই যোদ্ধারা’ এর আগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিলেও দলীয় কার্যালয় দখলের মতো সরাসরি পদক্ষেপ এই প্রথম।

ঘটনার পেছনে কী ধরনের রাজনৈতিক সমীকরণ বা উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park