সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ জাহিদুর রহিম মোল্লা :

রাজবাড়ী আলাদিপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী আল আমিন সরদার (২২) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।
বুধবার (১৪ মে) দুপুরে রাজবাড়ী-ফরিদপুর সড়কের আলাদিপুর এলাকায় রাজবাড়ী জুট মিলের সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহত আল আমিন রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। একই ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের সালাম প্রামানিকের ছেলে শিমুল প্রামানিক (১৮) ও নাসির শেখের ছেলে ইয়াছিন শেখ (২০) আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই রাজবাড়ী জুট মিলের শ্রমিক।
জানা গেছে, রাজবাড়ীর দিক থেকে আসা একটি ট্রাকচাপায় মোটরসাইকেলে জুট মিলের ৩ জন শ্রমিক আলাদিপুর বাজারের দিকে আসার সময় আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আল আমিন সরদারকে মৃত ঘোষণা করেন এবং আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক ফেলে রেখে ড্রাইভার পালিয়ে গেছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park