সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

খুলনার পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে চোরাই ব্যাটারি সহ চুরি ও নাশকতা মামলার ৫ আসামী গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৪০ বার পঠিত

রাজু সাধু, স্টাফ রিপোর্টার :

খুলনা পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার কপিলমুনি ইউপির ইউপি সদস্য নিষিদ্ধ আ’লীগের আলাউদ্দীন গাজী (৫৫), হরিঢালী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি ফিরোজ খাঁ (৬৪) সহ বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ।

পাইকগাছা থানা সুত্রে জানা গেছে, পাইকগাছা থানার নাশকতার ২২/৮/২৪ তারিখের ৬নং মামলায় তদন্তে প্রাপ্ত আসামী উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মালথ গ্রামের মৃত ইলাহী বক্স গাজীর ছেলে মো: আলাউদ্দীন গাজী, হরিঢালী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি রামনাথপুরের মৃত আ: করিম খাঁ এর ছেলে ফিরোজ খাঁ (৬৪), জিআর ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী উপজেলার হিতামপুর গ্রামের সবুর গাজীর ছেলে একলাসুর রহমান ফাহিমকে গ্রেফতার করে।

এ ছাড়াও পৃথক অভিযানে চোরাই মালামাল ব্যাটারীসহ উপজেলার সরল এলাকার ৫নং ওয়ার্ডের মো: খোকন গাজীর ছেলে মো: নাসির গাজী (২৫) ও পাটকেলঘাটার জুগিপুকুরিয়া এলাকার মুজিবর সরদারের ছেলে মো: সাইফুল ইসলাম (৩২) কে নিয়মিত ও পরোয়ানাভূক্ত আসামী হিসেবে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, পাইকগাছার জিরোপয়েন্ট এলাকার মোঃ আনোয়াারুল ইসলাম লিটনের ব্যবসা প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজ’র জানালার গ্রিল কেটে ব্যাটারি চুরির ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে এসআই (নি:) আইয়ুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

উল্লেখ্য ধৃত নাসির গাজীর নামে ১৩টি মামলা এবং সাইফুল ইসলাম এর নামে ২ টি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় পাইকগাছা থানার মামলা নং ১০, তাং ১৪/০৫/২৫ ধারা- ৩৮০/৪৫৭ রুজু হয়েছে।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) মো: ইদ্রিসুর রহমান জানান, খুলনা পুলিশ সুপারের নির্দেশনায়, পাইকগাছা ডি- সার্কেল’র তত্ত্বাবধায়নে ও তার (পুলিশ পরিদর্শক) (তদন্ত) এর নেতৃত্বে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটক কৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park