সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পাহাড়ি ঢলে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ২০ হাজার মানুষ।

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ভারতীয় পাহাড়ি ঢলে পানির তোড়ে ভেঙে গেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার লালকুড়া কাঠের সেতু। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১১টি গ্রামের প্রায় ২০ হাজারের অধিক মানুষজন। শনিবার ১৭ মে দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার জিঞ্জিরাম নদীর ওপরে নির্মিত কাঠের সেতুটি হঠাৎ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির স্রোতে ভেঙে যায়। ফলে এসব গ্রামবাসীরা উপজেলা শহর ও হাট-বাজারের সঙ্গে যোগাযোগ সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়রা জানান, বিগত ২০২৪ সালে রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতুটি নির্মাণ করা হয়। এঅবস্থায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছিলেন তারা। আবারও সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এঅবস্থায় গ্রামবাসীরা প্রশাসনের কাছে যাতায়াতের জন্য দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী আজকের কাগজ বিডিকে জানান, গত কাল শনিবার দুপুরে পাহাড়ি ঢলে কাঠের সেতুটি ভেঙে পড়ায় ২০ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়েছে। এসকল মানুষের যাতায়াতের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে অবগত করেছি।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার জানান, বিষয়টি আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা আছে ঝড়ে কিংবা অন্য কোন কারণে ক্ষতি হলে সেটি প্রকল্পের মাধ্যমে সংস্কার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park