সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মুন্সীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি।

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০২ বার পঠিত

আ স ম আবু তালেব,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার ১৯ মে মুন্সীগঞ্জ জেলা ও সদর উপজেলার বিভিন্ন সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এই কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন এর উপস্থিতিতে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ বাইজিদ শ্রাবন এবং মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল হাশেম। এছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ মহিউদ্দিন বলেন ,রাষ্ট্র মেরামতের ৩১ দফা কেবল রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি গণতন্ত্র, মানবিক রাষ্ট্র, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট দিকনির্দেশনা।

আমরা বিশ্বাস করি, জনগণকে সঙ্গে নিয়ে সত্য, ন্যায় ও ন্যায্যতার পথে এগিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park